ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে হামলার শিকার স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৭ ১৩:৫৫:৩৬
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে হামলার শিকার স্বেচ্ছাসেবক দল নেতা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে হামলার শিকার স্বেচ্ছাসেবক দল নেতা
কয়রা প্রতিনিধি খুলনা

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে আমাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ লাভলু গাজী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার বেলা বারোটার দিকে লাভলু গাজী চিকিৎসা নিতে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। অভিযোগ উঠেছে, আগে থেকে অবস্থান নেওয়া ১০/১২ জনের একটি দল হাসপাতালের ভেতরে বটগাছ তলায় তাকে মারধর করে। লাভলু গাজীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সরে যায়। ঘটনার খবর পেয়ে দলীয় নেতৃবৃন্দ আহত লাভলু গাজীকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

কয়রা উপজেলা স্বাস্থ্যপরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম রাজিব জানান, একজন রোগীকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়রা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, ঘটনাটি শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত লাভলু গাজীর পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ