ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৭ ১১:৫৮:০৯
ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬/০৬/২০২৬ তারিখ রাত ০৮.৪৫ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন নতুন ০৩ নং আউলিয়াপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মাদারগঞ্জ গ্রামের ভূল্লীবাজার হতে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া কালভার্টের উপর চেকপোষ্ট পরিচালনা করে একটি পিকআপ তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ৬৪ কেজি গাঁজা, ০১ টি পিকআপ ও নগদ ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা জব্দসহ অভিযুক্ত আসামি ০১। খোরশেদ (৪৫), পিতা- মৃত তৈয়ব আলী, সাং- রামচন্দ্রপুর ভল্লাক, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা এবং ০২। মোঃ সিরাজ মিয়া (৪০), পিতা- মৃত মোঃ হাছান আলী, সাং- রামচন্দ্রগড়, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পিকআপ চালানোর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। পরবর্তী কার্যক্রমের জন্য আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

...মূলকপি স্বাক্ষরিত.... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অধিনায়কের পক্ষে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ