রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী হাটপাঙ্গাসী সড়কে গর্ত যানচলাচলে ভোগান্তি
রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী হাটপাঙ্গাসী সড়কে গর্ত যানচলাচলে ভোগান্তি
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কটির কয়েকটি স্থানে সড়ক ঘেঁষে দেখা দিয়েছে বড় বড় গর্তের। ফলে চলাচলের ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ এ পথের যাত্রীরা। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। ফলে চলাচল করা খুবই কস্টকর হয়ে পরে।
বিশেষ করে অটোভ্যান, ইজিবাইক, ও মোটরসাইকেল চালকদের জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। উপজেলার গ্রামপাঙ্গাসী ও হাটপাঙ্গাসী এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। তাছাড়া এই সড়কটি অত্র এলাকার জন্য অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক।
এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স