খুলনায় হত্যা, মাদক ও ধর্ষণ মামলাসহ ২২টি মামলার আসামি ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি
খুলনায় হত্যা, মাদক ও ধর্ষণ মামলাসহ ২২টি মামলার আসামি ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
খুলনায় হত্যা, মাদক ও ধর্ষণ মামলাসহ ২২টি মামলার আসামি ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি* র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ই জুন ২০২৬ তারিখ, সন্ধ্যা ১৮:০০ ঘটিকার সময় র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে অভিযান পরিচালনা করে আসামি *১। ইমরান হাওলাদার (৩২), পিতা: বজলু হাওলাদার,* সাং: গজালমারী, থানা: বটিয়াঘাটা, জেলা: খুলনাকে গ্রেফতার করে। ধৃত আসামি ইমরান হাওলাদার এর পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় তার বিরুদ্ধে *৩টি হত্যা চেষ্টা মামলা, ০১টি ধর্ষণ মামলা, ০৮টি মাদক মামলাসহ মোট ২২টি মামলার তথ্য রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স