ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৬ ২০:২৫:২২
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস
 
নিজস্ব প্রতিবেদক
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী।

 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


 
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


তিনি দুই বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন। তবে, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব ছাড়তে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসের এ নিয়োগ অবৈতনিক হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ