ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আলী গার্লস স্কুল এন্ড কলেজ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির দায়িত্ব হস্তান্তর, ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৬-০৬-১৬ ২২:৫৮:২৭
শাহ আলী গার্লস স্কুল এন্ড কলেজ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির দায়িত্ব হস্তান্তর, ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। শাহ আলী গার্লস স্কুল এন্ড কলেজ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির দায়িত্ব হস্তান্তর, ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।


মৃধা সুলতান, বিশেষ প্রতিনিধিঃ 
হযরত শাহ আলী গার্লস স্কুল এন্ড কলেজ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটি শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করে সমবায় অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব জিয়াউল হাসানের নিকট। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি সৈয়দ মোঃ জামশেদ হোসেন, সেক্রেটারি মোঃ আলি হোসেইন এবং কোষাধ্যক্ষ মোঃ মাহমুদুর রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন। তাঁরা দায়িত্ব পালনকালে সকল সদস্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।



এ সময় সমিতির সার্বিক কার্যক্রম, আয়-ব্যয় ও প্রশাসনিক বিষয়াদি তুলে ধরা হয়। বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে সকল হিসাব-নিকাশ বুঝিয়ে দেন। সমিতির সম্পদ, নথিপত্র ও আর্থিক বিবরণী যথাযথভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির প্রায় ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। সদস্যরা বিদায়ী কমিটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সমবায় আইনের বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে। সমবায় অধিদপ্তরের কর্মকর্তা জিয়াউল হাসান দায়িত্ব গ্রহণ করেন। তিনি আগামী নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সদস্যদের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়। সভায় সমিতির ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।


সকল সদস্য সমিতির ঐক্য ও অগ্রগতি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। জানানো হয়, আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে।নবনির্বাচিত কমিটি সমিতির দায়িত্বভার গ্রহণ করবে। মিষ্টি বিতরণ করে অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল ও সমিতির সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ