ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিস্থ নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির দায়িত্বে মাহমুদুল-তুষার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৬ ২২:৪৭:৫৭
ইবিস্থ নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির দায়িত্বে মাহমুদুল-তুষার ইবিস্থ নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির দায়িত্বে মাহমুদুল-তুষার
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর তত্ত্বাবধানে এই কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. তুষার আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলাম মনোনীত হয়েছেন।

কমিটি গঠনকালে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. মো. শাহাবুল আলম, অধ্যাপক ড. মো. আব্দুল বারী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আলাল উদ্দিন।

কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, “ইবির জেলাকল্যাণ সমিতিগুলোর মধ্যে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি সক্রিয় ও সুনামধন্য সংগঠন। ভর্তি সহায়তা, ক্যারিয়ার গাইডলাইন, নবীনবরণ-প্রবীণবিদায়সহ নানা কর্মসূচির মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও মনন বিকাশে ভূমিকা রেখে আসছে।

পূর্বসূরিদের ধারাবাহিকতা অনুসরণ করে কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ সংগঠনটিকে একটি আদর্শ ও রোল মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ