মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়,ও শমশেরনগর বিমানবন্দর চালু সহ ১০ দফা দাবি বাস্তবায়নের চুড়ান্ত অনুমোদন দেখতে চায় জেলাবাসী,
মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়,ও শমশেরনগর বিমানবন্দর চালু সহ ১০ দফা দাবি বাস্তবায়নের চুড়ান্ত অনুমোদন দেখতে চায় জেলাবাসী,
আকিল মনসুর, মৌলভীবাজার
জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণীর দাবি, মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়,ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা শমশেরনগর বিমানবন্দর চালু এবং মনুনদী খনন প্রকল্প বাস্তবায়ন, জেলার হাওরগুলো সংরক্ষণ ও সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যানজট নিরসনে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া বাইপাস সড়ক নির্মাণ, ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপন এবং রেলসেবার মান উন্নয়ন করা সহ ১০ দফা দাবি বাস্তবায়নের চুড়ান্ত অনুমোদনের দাবীতে বিআইএস মৌলভীবাজার এর উদ্যোগে গত ১৪ জুন সোমবার দুপুর ১টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর উপদেষ্টা বৃটেনের বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব। উপস্থিত ছিলেন বিআইএস এর আজীবন সদস্য দেলওয়ার হোসেন, কার্যকরী পরিষদের রেদয়ান আহমদ ছামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ালর্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের এডমিন ও গ্রুপ ক্রিয়েটার এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ব'লেন ১৭ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে আমরা শুধু একটি রাজনৈতিক সফর হিসেবে নয়, বরং আমাদের জেলার ভবিষ্যৎ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি। মৌলভীবাজার সম্ভাবনাময় একটি জেলা।
পর্যটন, কৃষি, চা-শিল্প এবং প্রবাসীদের অবদানে সমৃদ্ধ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কিছু ন্যায্য প্রত্যাশা রয়েছে। বিশেষ করে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা আজ সময়ের অপরিহার্য দাবি। এটি শুধু চিকিৎসা শিক্ষার নতুন দ্বার উন্মোচন করবে না, বরং সমগ্র অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মৌলভীবাজার জেলার শিক্ষার আলোকে আর ও বেগবান প্রসারিত করতে মৌলভীবাজার জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পর্যটন জেলার যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের মানসে শমশেরনগর বিমানবন্দর চালু ও মনুনদী খনন সহ ১০ দফা দাবি বাস্তবায়নের চুড়ান্ত অনুমোদন দেখতে চায় জেলাবাসী যাহা মৌলভীবাজার জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণীর দাবি। উল্লেখ্য যে, মৌলভীবাজার সদরে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শমসেরনগর বিমানবন্দর চালু, মৌলভীবাজার জেলা সড়ককে চার লেইনে উত্তীর্ণ, মৌলভীবাজারে বাই পাস সড়ক সহ মনুনদী খনন প্রকল্প বাস্তবায়ন, মনুনদীতে আরেকটি ব্রিজ নির্মাণ, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর ইপিজেড জোন অবধি রেললাইন করা, মৌলভীবাজার সদর হাসপাতালের বর্তমান সমস্যা দূরিকরণ, চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও মৌলভীবাজার জেলা থেকে নিরক্ষতা দূরীকরণ ,দারিদ্র মুক্ত করা , এই অঞ্চলের হাওর রক্ষায় এবং পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তনের প্রতিঘাত থেকে মৌলভীবাজার জেলাকে সুরক্ষা সহ দশ দফা দাবি দাওয়া বাস্তবায়নে বিগত একযুগ ধরে ক্যাম্পেইন গ্রুপ হিসাবে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ালর্ড ওয়াইড ক্যাম্পেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও মৌলভীবাজার জেলা সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে সমগ্র বিশ্বময় জেলাবাসী ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশে বিদেশে সভা সমাবেশ গোলটেবিল বৈঠক, মানববন্ধন , গণ সাক্ষর অভিযান,ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও ইউনিটি অব মৌলভীবাজার, বি আই এস মৌলভীবাজার, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ওয়ালর্ড ওয়াইড সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এর পক্ষ থেকে মৌলভীবাজার জেলাবাসীবিশ্বময় ক্যাম্পেইন চালিয়ে আসছেন।
মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে ২০১৭ সাল থেকে আন্দোলন করে আসছে বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসী। সেই দাবি এখন গণদাবীতে পরিণত হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে দেশে – প্রবাসে গোলটেবিল বৈঠক, সেমিনার, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, জেলাব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধনসহ আমাদের কর্মসূচি চলমান। নানা স্থানে লিখিত ও মৌখিক ধর্না দিচ্ছি আমরা। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই সব কর্মসূচীতে সকলেই মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করেন। মৌলভীবাজার একটি অগ্রসরমান ও অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জেলার বনজ ও খনিজ সম্পদ শিল্প, পর্যটন শিল্প, চা শিল্প ও আগর শিল্প ইত্যাদি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। শিক্ষা ও স্বাস্থ্যখাতে এই জেলার আরো উন্নয়ন সময়ের দাবি। পর্যটনের জন্য সমৃদ্ধ এই জেলা।
এই জেলার অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা প্রাইভেট মেডিকেলে টাকার অভাবে পড়তে পারে না। সরকারি বিশ্ববিদ্যালয় না থাকায় প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করেও উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না বিপুল সংখ্যক শিক্ষার্থী। যার ফলে ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়ছে। ৭টি উপজেলার প্রায় ২৫ লক্ষ মানুষের জন্য নাই কোনো মেডিকেল কলেজ। অনেক মুমূর্ষ রোগীকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব হয় না। যে কারণে অনেক মুমূর্ষ রোগী সিলেট অথবা ঢাকা নেওয়ার পথেই মৃত্যুমুখে পতিত হন। সার্বিক অবস্থা বিবেচনায় মৌলভীবাজারে দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু করার জন্য আমরা সবিনয় নিবেদন করছি। বাংলাদেশের ভূপ্রকৃতি ও অর্থনীতিতে হাওরাঞ্চলের অবদান বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্ষায় হাওরের দৃষ্টিনন্দন বিশাল জলরাশি দেশের প্রাকৃতিক মৎস্যের সবচেয়ে বড় উৎসস্থল। শুকনো মৌসুমে এসব হাওর হয়ে ওঠে বাংলাদেশের শস্যভাণ্ডার। দেশের আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণ তথা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে নিরন্তর ভূমিকা রাখছে হাওরাঞ্চল। হাওর-নদী-চা বাগান-ঝরনা-পাহাড়ি টিলা-খাল-বিলের অপূর্ব সমন্বয়ে সৃষ্ট আমাদের মৌলভীবাজার।
জেলার ভূপ্রকৃতির ফুসফুসের ভূমিকা পালন করছে: উজানের চা-বাগান বেষ্টিত পাহাড়-জঙ্গল। আর কিডনির ভূমিকা পালন করছে: ভাটি অঞ্চলের ছোট-বড় হাওর, এই হাওরগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির জন্য সিলেট বিভাগের পর্যটন শিল্পের বিকাশ, বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে আগতদের যাতাযাতের সুবিধার্থে প্রবাসী জনগোষ্ঠী অধ্যুষিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শমশেরনগর বিমান বন্দরটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সরাসরি ফ্লাইট চালুর জোর দাবি জানাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা আমাদের যে বেহাল দশা তা থেকে মুক্ত করতে জরুরী পদক্ষেপ গ্রহণ বিশেষ করে আঞ্চলিক সড়ক ও রেলপথের উন্নয়ন করতে হবে ঢাকা সিলেট রেলপথের ডাবল লাইন এবং জেলা সদর,কুলাউড়া ও শ্রীমঙ্গলের যানজট নিরসনে বাইপাস সড়ক জরুরী মানুষের চরম ভোগান্তি লাঘবের জন্য। উন্নত সমৃদ্ধশালী জাতিগঠনে উচ্চ শিক্ষার বিকল্প নাই। দেশের মানুষ অবগত আছেন আপনার সরকার শিক্ষাখাতে বরাদ্ধ বৃদ্ধিসহ শিক্ষার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার প্রথম মেয়াদেই স্বল্পতম সময়ে দেশের শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তনের কর্ম প্রচেষ্টা শুরু করেছেন। এ উদ্যোগ গ্রহণ করার কারণে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সহজলভ্য করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি।
আমরা চাই সরকারের এ প্রশংসনীয় উদ্যোগের বাস্তবায়ন অগ্রাধিকার ভিত্তিতে মৌলভীবাজার শিক্ষা ও স্বাস্থ্যখাত সমৃদ্ধ হোক। আমাদের মৌলভীবাজার এর রয়েছে গর্ব করার মত বিভিন্ন গৌরবোজ্জ্বল ইতিহাস। ইতিহাসের সেই গৌরবকে ধরে রাখতে হলে তরুণ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তরুণরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার। প্রধানমন্ত্রীর কাছে জেলাবাসীর দাবি ও প্রত্যাশা
মৌলভীবাজারবাসীর প্রাণের দাবি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সহ ১০ দফা দাবি উপস্থাপন করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যাবেন। সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজার যাবেন। -------------------------------------------- সংবাদদাতা; আকিল মনসুর, মৌলভীবাজার,
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স