ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেন সহকারী সচিব রবিউল হাসান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৬ ১৩:৩২:৩০
নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেন সহকারী সচিব রবিউল হাসান নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেন সহকারী সচিব রবিউল হাসান
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেল্লার দুই ইউনিয়নের ৬.৮ কিলোমিটার খাল খনন পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব রবিউল হাসান। সোমবার (১৫ জুন) সকালে তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ও সোনাইছড়ি জারুলিয়া ছড়ি গ্রামে এ খাল খনন পরিদর্শ করেন। ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২.৫ কিলোমিটার খালটি ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে খনন করা হচ্ছে এবং সোনাইছড়ি ইউনিয়ন ৪,৩ কিলোমিটার খালটি ৮৪ লক্ষ টাকা ব্যায় খনন করা হচ্ছে।


অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের আওতায় দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে। খাল খনন পরিদর্শনের শেষে প্রধানমন্ত্রীর, উদ্যোগে বাস্তবায়নাধীন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপন করা হয়।

এসসময়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিএনপির নেতা নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রশাসক মাহবুব এলাহী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ,উপজেলার সাইবার দলের নেতা মোঃনুরুল ইসলাম জীবন প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ