ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এখনই চলে যেতে হবে’, খেলা শেষেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৬ ১৩:০৬:১৮
এখনই চলে যেতে হবে’, খেলা শেষেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ এখনই চলে যেতে হবে’, খেলা শেষেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক


সকালে এসে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে–এমন ধরাবাঁধা নিয়ম ছিল প্রথমে। পরবর্তিত নিয়মে ম্যাচের একদিন আগে মেক্সিকো থেকে দেশটিতে গিয়ে খেলার সুযোগ পায় ইরান। এ ছাড়া ভিসা সংক্রান্ত জটিলতা তো ছিল-ই। এমন রাজনৈতিক চাপের মুখে আজ বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইরান।


যেখানে মধ্যপ্রাচ্যের দেশটি দু‘বার পিছিয়ে পড়েও নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। খেলা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি ফুটবল দলকে যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাচের ধকল কাটাতে বিশ্রামের পর্যাপ্ত সময় না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরান কোচ আমির ঘালেনোই এবং অধিনায়ক মেহেদি তারেমি। পূর্বপরিকল্পনা অনুযায়ী ম্যাচ শেষে সোমবার রাতটা (স্থানীয় সময়) ক্যালিফোর্নিয়াতেই কাটানোর কথা ছিল ইরানি ফুটবলারদের।


দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়ায় রাতেই মেক্সিকোর উদ্দেশে বিমান ধরতে হয় ইরানকে। আকস্মিক আদেশে ক্ষুব্ধ ইরানের কোচ আমির ঘালেনাই বলেন, ‘তারা আমাদের রিকভারির সময়টুকুও দিল না। ম্যাচ শেষ হতেই আমাদের বলা হলো, ‘তোমাদের এখনই চলে যেতে হবে।’ ম্যাচের পর খেলোয়াড়দের বিশ্রামের প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জোর করে বিমানে তুলে ১৪০ মাইল দূরের টিজুয়ানা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। আমরা সত্যিই এই আচরণে বিপর্যস্ত।’

ইরানের কোচ আরও বলেন, ‘সত্যি বলতে, কেন আমাদের ফেরত পাঠানো হচ্ছে আমরা জানি না। এটি অত্যন্ত অদ্ভুত। মনে হচ্ছে আমাদের পরিকল্পনা অন্য কেউ আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে। আমার মনে হয়, এবারের বিশ্বকাপে আমাদের দলটাই সবচেয়ে নিপীড়িত ও বৈষম্যের শিকার।’

এদিকে, ইরান ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমাদের এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হচ্ছে, যা দলের জন্য মোটেও ভালো কিছু নয়। ফিফার উচিত ছিল আমাদের আরও সাহায্য করা। আমাদের জন্য সবকিছুই এখন এক একটা বিপর্যয়ের মতো।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ