মাজারে হামলার দায় জামায়াতের ওপর চাপানোর অপচেষ্টা চলছে, দোষীদের বিচারের দাবি সেলিম উদ্দিনের
মাজারে হামলার দায় জামায়াতের ওপর চাপানোর অপচেষ্টা চলছে, দোষীদের বিচারের দাবি সেলিম উদ্দিনের
নিজস্ব প্রতিবেদক
দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালিয়ে তার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী শান্তি, সম্প্রীতি ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহত মিরপুর মাজার মসজিদের খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সেলিম উদ্দিন বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে।
এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পরে উপস্থিত নেতৃবৃন্দ আহত খতিবের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করে। এরপর সেলিম উদ্দিন মিরপুর-১৩ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি অবিলম্বে সকল গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স