ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবীণ সাংবাদিক দুলালের মাগফিরাত কামনায় ফেনী সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৫ ১৫:৪১:৪৭
প্রবীণ সাংবাদিক দুলালের মাগফিরাত  কামনায় ফেনী সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল প্রবীণ সাংবাদিক দুলালের মাগফিরাত কামনায় ফেনী সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল
জাহিদ হাসান চৌধুরী;

ফেনী জেলা প্রতিনিধি

ফেনী প্রথিতযশা সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন, রোববার বাদ আসর ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে ফেনী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্যাহ।

ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ। দোয়া ও মোনাজাতে অংশ নেন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, পৌর বিএনপির সদস্যসচিব এড. মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমীন রিজভী, এনামুল হক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাধারন সম্পাদক দিদারুল আলম, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সহ সভাপতি সমির উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি নাজমুল হক শামীম, আমার দেশ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া, দৈনিক ফেনীর বার্তা সম্পাদক এমএ জাফর, বণিকবার্তার প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, পথ পত্রিকার সম্পাদক বেলাল হোসেন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সদস্য সৌরভ পাটোয়ারী, মোস্তফা কামাল বুলবুল, এনটিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, আফতাব হোসেন মমিন, কালেরকন্ঠ প্রতিনিধি এমএ আকাশ, আজকের পত্রিকার প্রতিনিধি মো. সাহাব উদ্দিন , দৈনিক মতপ্রকাশ ফেনী প্রতিনিধি মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান প্রমূখ।

এসময় শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ৯ জুন সকালে এনটিভি ও জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ফেনীর প্রথিতযশা সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল মৃত্যুবরণ করেন। ওইদিন বাদ যোহর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ