ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী ধর্ষণ ও সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৫ ১৪:৫৯:০৯
দেশব্যাপী ধর্ষণ ও সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল দেশব্যাপী ধর্ষণ ও সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ইবি প্রতিনিধি

বিএনপি কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ ও দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার (১৫ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে “নারায়ে তাকবির- আল্লাহু আকবার; ইসলামি ছাত্রশিবির- জিন্দাবাদ জিন্দাবাদ; হিজাব নিকাব বিদ্বেষ- রুখে দাও বাংলাদেশ; ধর্ষকদের ঠিকানা- এই বাংলায় হবেনা; বিএনপির অনেক গুণ- ১০০ দিনে ৬০০ খুন; ধর্ষক আর চাঁদাবাজ- মিলেমিশে একাকার; হিজাব নারীর অধিকার- কেড়ে নেয়ার সাধ্য কার; বোনের, মায়ের মর্যাদা- হিজাব, নিকাব, বোরকা; হিজাব নিয়ে পুড়লে গা- বাংলা ছেড়ে দিল্লি যা” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, গতকাল সংসদ অধিবেশনে মনিরুল হক চৌধুরী নামে একজন কুলাঙ্গার আমাদের বোনদের হিজাব-নিকাব নিয়ে কটুক্তি করেছে। তার এই উদ্ধতপূর্ণ বক্তব্যের জন্য বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে ও ধর্মীয় আঘাত হানবে তাদের বিরুদ্ধে সংসদে একটি স্থায়ী আইন পাস করতে হবে। আমরা এ বিষয়ে কোনো ছাড় দেবো না। বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইসলামবিদ্বেষীর মহোৎসব চলছে। তাদের মাঝে হয়তো এমন কিছু চলছে– যে যত ইসলামবিদ্বেষী হবে তার পদ যেন তত বড় হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন, “তারা ভারতকে খুশি করার জন্য ইসলামবিদ্বেষিতা ছড়াচ্ছে। ইসলামী ব্যাংক যখন এদেশের কোটি জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছে, তখন তারা ইসলামী ব্যাংক বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শুধু তাই নয়, ইসলামী অনুশাসন মেনে যে চিকিৎসা করা যায় তা আদ-দ্বীন হাসপাতাল দেখিয়েছে। যে ৬ জন শিশু নিহত হয়েছে, সেটার জন্য আমরা শাস্তি দাবি করছি। কিন্তু এর জন্য হাসপাতাল বন্ধ হতে পারে না। এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ