ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর ও নীলফামারীতে র‌্যাবের পৃথক অভিযানে দেশীয় চোলাই মদ, ইয়াবা, এসকাফ জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৫ ১৩:৫০:৫৪
রংপুর ও নীলফামারীতে র‌্যাবের পৃথক অভিযানে দেশীয় চোলাই মদ, ইয়াবা, এসকাফ জব্দসহ ০২ জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর ও নীলফামারীতে র‌্যাবের পৃথক অভিযানে ২০০ লিটার দেশীয় চোলাই মদ, ৮৮ পিস ইয়াবা এবং ৪০ বোতল এসকাফ জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

রংপুর নীলফামারীতে র‌্যাবের পৃথক অভিযানে ২০০ লিটার দেশীয় চোলাই মদ, ৮৮ পিস ইয়াবা এবং ৪০ বোতল এসকাফ জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫/০৬/২০২৬ তারিখ রাত ০৪.১০ ঘটিকার সময় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ০৭ নং বড় আলমপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের পাটগ্রামে অভিযান পরিচালনা করে জনৈক নিকোলাস সরেন এর বাড়ীর পাশের বাঁশঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১৭ টি প্লাস্টিকের বোতল, ০২ টি জারকিন, ০১ টি প্লাস্টিকের ড্রাম এবং ০১ টি পাতিলে রক্ষিত ২০০ (দুইশত) লিটার দেশীয় তৈরী অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।

পৃথক অপর একটি অভিযানে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪/০৬/২০২৬ তারিখ বিকাল ০৪.৩৫ ঘটিকায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ০৬ নং কিশোরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত উত্তরপুষনা গ্রামে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামির দেহ তল্লাশি করে ৮৮ (আটাশি) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দসহ অভিযুক্ত মোঃ হুমায়ন কবির (৫৪), পিতা-মৃত শহিদুল ইসলাম, সাং-দক্ষিণ রাজীব, থানা- কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী'কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য একটি অভিযানে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৪/০৬/২০২৬ তারিখ রাত ৯.১৫ ঘটিকার সময় নীলফামারী জেলার সদর থানাধীন পাঠানপাড়া গ্রামে জনৈক মোঃ সাইফুল ইসলাম (৫৫) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে গোয়ালঘরের ভেতর খড়ের গাদার নিচে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৪০ বোতল এসকাফ (ESkuf) জব্দসহ মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম (৫৫), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-পাঠানপাড়া (পশ্চিম কুচিয়ার মোড়), থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী'কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে ধৃত আসামি এবং জব্দকৃত আলামত সমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ