ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজ বাংলাদেশের স্বপ্ন-রাণীশংকৈলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৫ ১২:৩৩:১৬
সবুজ বাংলাদেশের স্বপ্ন-রাণীশংকৈলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সবুজ বাংলাদেশের স্বপ্ন-রাণীশংকৈলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:


পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।সারাদেশের ন্যায় এ কর্মসূচির আওতায় উপজেলার তিনটি স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম।

উদ্বোধনকালে তিনি বলেন,এক বছরে এক লাখ এবং পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা হবে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।তিনি আরও বলেন,শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না।

প্রত্যেক নাগরিককে ব্যক্তিগতভাবে গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে এলে আগামী দিনে আমরা সুজলা-সুফলা, শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। এ সময় কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, বনবিভাগ কর্মকর্তা হুমায়ুন কবির, পৌর সহকারী প্রকৌশলী এএসএম জাবেদ আলী, হিসাব রক্ষক শাহজাাহান আলী, প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক,সোহেল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ