ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় এনজেড আলিম মাদরাসা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৪ ২১:৪৪:০৬
জেলা পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় এনজেড আলিম মাদরাসা জেলা পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় এনজেড আলিম মাদরাসা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

এবার জেলা পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এনজেড আলিম মাদরাসা। এ সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। পটুয়াখালী জেলার আটটি উপজেলার মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও সৃজনশীল ধারণা উপস্থাপন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে এনজেড আলিম মাদরাসা জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ) শারমিন সুলতানা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ