স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে মীর সহিদের শোক
স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে মীর সহিদের শোক
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম।
তিনি এক শোক বার্তায়, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়। শোকবার্তায় তিনি বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একসময় আমার রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।
বানারীপাড়া-স্বরূপকাঠী সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের রাজনীতি ও উন্নয়ন কর্মকান্ডে আমরা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেছি। তার সঙ্গে অজস্র স্মৃতি রয়েছে। তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান স্বরূপকাঠীবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।” শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স