ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটের মোড়কের বদলে অন্য উপকরণ, কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৪ ২০:১২:২৮
পাটের মোড়কের বদলে অন্য উপকরণ, কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা পাটের মোড়কের বদলে অন্য উপকরণ, কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি

পণ্যের মোড়কে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হলেও অনেক ব্যবসায়ী এখনো সেই আইন মানছেন না। এমন অভিযোগের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসাইর বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ জুন) উপজেলার বাসাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানকালে দেখা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর বিধান অনুসরণ না করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এ অপরাধে আইনের ১৪ ধারা অনুযায়ী দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বাসাইর বাজারের মেসার্স আফসানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিফাতুল্লাহকে ৩ হাজার টাকা এবং শামীম স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দুই মামলায় মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পাট অধিদপ্তর, গাজীপুরের পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আজিমউল ইসলাম। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ