ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত॥

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৪ ১৭:৫০:০৬
ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত॥ ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত॥
মোঃ আফজাল হোসেন,

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে| গ্রামীন হত দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে ¯^াবল¤^ী করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা, পার্বতীপুর উপজেলার আমবাড়ী ভবানিপুর ও নবাবগঞ্জ উপজেলার ব্র্যাক অফিসে নারী সদস্যদের নিয়ে এক দিনের প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে ১ হাজার ৫ শত হাঁসের বাচ্চা বিনা মূল্যে বিতরণ করা হয়|

গতকাল রবিবার ফুলবাড়ী ব্র্যাক আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীর মাধ্যমে প্রতিটি সদস্যকে ২০ টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়| এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক নারীদের আত্নকর্মসংস্থান এবং টেকসই জীবিকায়নের সুযোগ সম্প্রসারণে ব্র্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে| প্রশিক্ষণ শেষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম|

তিনি বলেন “গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র পরিসরে হাঁস পালন নারীদের জন্য আয়ের একটি সহজ ও কার্যকর মাধ্যম”| যথাযথ পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে ভালো অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে নারীরা| এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মোঃ ইমরানুল আমিন, ব্যবসা উন্নয়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মাহাবুবুল ইসলাম, কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, মোঃ নাজমুল হক, লিড জেনারেশন (রিজিওনাল কো—অর্ডিনেটর) গোপাল চন্দ্র বর্মন, ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন|

সংশ্লিষ্টরা আশা করছেন বিতরণকৃত হাঁসের বাচ্চাগুলো সঠিকভাবে পালন করতে পারলে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি আত্ননির্ভরশীল জীবনের পথে আরও একধাপ এগিয়ে যাবে| এ সময়ে প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ