ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ॥
ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ॥
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়িতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত| গতকাল রবিবার নারীর নেতৃত্ব বিকাশ, অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী “নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে|১৪-১৫ জুন ২০২৬ তারিখে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করে ঈযৎরংঃরধহ ঈড়সসরংংরড়হ ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ রহ ইধহমষধফবংয (ঈঈউই)-এর সমান আওয়াজ প্রকল্প|প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন ডা: সারোয়ার হোসেন ফুলবাড়ি উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন উপজেলা কৃষি কর্মকর্তা|
এছাড়াও সমান আওয়াজ প্রকল্পের মনিটরিং অফিসার মো. ইসমে আজম বাধন প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন|প্রশিক্ষণে সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোছা. খাদিজা আক্তার, এরিয়া ম্যানেজার, সমান আওয়াজ প্রকল্প, ফুলবাড়ি এবং মাহফুজা নাজনীন, এরিয়া ম্যানেজার, সমান আওয়াজ প্রকল্প, নবাবগঞ্জ, দিনাজপুর|দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্বের মৌলিক ধারণা, আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর যোগাযোগ কৌশল, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা, সমস্যা বিশ্লেষণ ও সমাধান, নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত নেতৃত্ব পরিকল্পনা বিষয়ে হাতে-কলমেপ্রশিক্ষণ প্রদান করা হয়| বিভিন্ন দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, উপস্থাপনা ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হয়|বক্তারা বলেন, নারীর নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে|
তারা অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ এলাকায় কাজে লাগিয়ে সামাজিক পরিবর্তন এবংঅন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান| উল্লেখ্য, সমান আওয়াজ প্রকল্পটি ঈড়ধফু ওহংঃরঃঁঃব, ঝঃ. ঋৎধহপরং ঢধারবৎ টহরাবৎংরঃু এবং এষড়নধষ অভভধরৎংঈধহধফধ-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে| প্রকল্পের মাধ্যমে নারীদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থায় তাদের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে| ফুলবাড়ী উপজেলার কৃষি অফিসের হলরুমে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক নারীদেরকে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত|
আয়োজনে ছিলেন সমান আওয়াজ প্রকল্প, সিসিডিবি, ফুলবাড়ী, দিনাজপুর| সহযোগিতায় ছিলেন কেডি ইনষ্টিটিউট অফ সেন্ট ফ্র্যান্সিস জেভিআর ইউনির্ভাসিটি এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা| এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী ও এনজিওর সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স