ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৪ ১৫:২০:৪২
স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:


পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ।

তিনি এক শোক বার্তায়, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন,দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।

এক শোকবার্তায় তিনি বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন, নিবেদিতপ্রাণ ,জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা। তিনি ছিলেন আমার প্রয়াত পিতা সৈয়দ শহীদুল হক জামালের অত্যন্ত স্নেহধন্য। স্বরূপকাঠীর উন্নয়নে তিনি আমার বাবার সারথী ছিলেন। তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান স্বরূপকাঠীবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৪-০৬-২০২৬ইং

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ