ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে জীবনমান উন্নয়নে বিজিবি: সোলার, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৩ ১৭:৩০:৪৪
সীমান্তে জীবনমান উন্নয়নে বিজিবি: সোলার, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ সীমান্তে জীবনমান উন্নয়নে বিজিবি: সোলার, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ
সীমান্তের হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে বিজিবির মানবিক সহায়তা বিপ্লব ইসলাম, লংগদু

(রাঙামাটি) রাঙামাটির

লংগদু উপজেলার সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে নানা ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি বিজিবির উদ্যোগে উপজেলার শ্রীনগর, শুকনাছড়ি ও দোকানঘাট এলাকার বিভিন্ন অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, ব্যাটারি, লাইট, ফ্যান, সেলাই মেশিন, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আলো ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকার ৬টি হতদরিদ্র পরিবারকে সোলার প্যানেল, ব্যাটারি, লাইট ও ফ্যান প্রদান করা হয়েছে। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৩টি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন দেওয়া হয়।

ছাড়া শিক্ষার প্রসারে শ্রীনগর, শুকনাছড়ি ও দোকানঘাট এলাকার একটি স্থানীয় লাইব্রেরির উন্নয়নের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করে বিজিবি। একই সঙ্গে আর্থিক সংকটে কলেজে ভর্তি হতে না পারা এক শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব গ্রহণ করে তার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তিকে নতুন ঘর নির্মাণের জন্য ২ বান ঢেউটিন প্রদান করা হয়েছে। বিজিবির এ জনকল্যাণমূলক উদ্যোগে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে অভিভাবকের ভূমিকা পালন করছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করতে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ