৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গলাচিপায়
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গলাচিপায়
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, গলাচিপা রেঞ্জ ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা,গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
মো:আশরাফুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স