ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরে এমপির আড়াই লাখ টাকার অনুদান, ভবন নির্মাণের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৩ ১৩:৩১:০৪
কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরে এমপির আড়াই লাখ টাকার অনুদান, ভবন নির্মাণের প্রতিশ্রুতি কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরে এমপির আড়াই লাখ টাকার অনুদান, ভবন নির্মাণের প্রতিশ্রুতি
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়ায়কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’-এর শুভ উদ্বোধন ও ‘লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া’ শীর্ষক আলোচনা সভায় আড়াই লাখ টাকার অনুদান ঘোষণা করেছেন কেন্দুয়া-আটপাড়া (নেত্রকোণা-৩) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। একই সঙ্গে লোকজ সাহিত্য আসর ও শিল্পকলা একাডেমির জন্য নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শুক্রবার (১২ জুন) বিকেলে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হিলালী সাহিত্য আসরের জন্য ২ লাখ টাকা এবং বাউল কবি আব্দুস সালাম সরকারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

তিনি বলেন, “কেন্দুয়া সমৃদ্ধ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক গৌরবময় জনপদ। হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সংস্কৃতির বিকাশে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, লোককবি আব্দুল কদ্দুছ বয়াতী, বাংলাদেশ বেতার শিল্পী দিলবাহার খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান সাবলীলভাবে সঞ্চালনা করেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম। অনুদান ঘোষণা এবং ভবন নির্মাণের প্রতিশ্রুতিতে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সুধীজনের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ