ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১২ ২৩:৫৯:৪৩
বদরগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ১ বদরগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ১
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ(৩৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া খোরশেদ আলম(৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার(১২ জুন) দুপুরে উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের ঘিরন‌ই এলাকার মালতলায় এঘটনা ঘটে।


পুলিশএলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে রহমত উল্যাহ ও খোরশেদসহ বেশ ক'জন কৃষক মাঠে কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এর পর পরই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। এছাড়া তার সাথে থাকা খোরশেদ আলম মারাত্মক আহত হন। বজ্রপাতে ৬টি ছাগল‌ও মারা যায়।


এলাকার লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ