গলাচিপায় পকেটমার সন্দেহে জনতার হাতে গণধোলাই
গলাচিপায় পকেটমার সন্দেহে জনতার হাতে গণধোলাই
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে পকেটমার সন্দেহে মিলন হাওলাদার নামের এক ব্যক্তিকে গণধোলই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার উলানিয়া হাটে। ওই ব্যক্তিকে পুলিশ প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উলানিয়া বন্দরে আজ সাপ্তাহিক হাট ছিল। ওই হাটে পকেটমার সন্দেহে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রের মৃত. বজলুর হাওলাদারের ছেলে মিলন হাওলাদারকে আটক করে। এর পর হাটে উপস্থিত স্থানীয় জনতা তাকে (মিলন) গণধোলাই দেয়। গণধোলাইর পর মিলনের চুল কেটে মাথা ন্যাড়া করে পুলিশ খবর দেয়।
সন্ধ্যায় পুলিশ মিলনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ প্রসঙ্গে গলাচিপা থানার উপপরিদর্শক মো. সোহেল বলেন, মিলনকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স