বরিশাল মহানগর জামায়াতের ব্যবসায়ী বিভাগের ঈদ পুনর্মিলনী সম্পন্ন
বরিশাল মহানগর জামায়াতের ব্যবসায়ী বিভাগের ঈদ পুনর্মিলনী সম্পন্ন :*
নিজস্ব প্রতিবেদক
*ব্যবসায়ী সমাজকে ইসলামি সমাজ প্রতিষ্ঠায় সামনের সারিতে নেতৃত্ব দিতে হবে : জাহির উদ্দিন বাবর* ইসলামের প্রাথমিক যুগে বিভিন্ন প্রয়োজনে আল্লাহর রাসুলের সাহাবিগন অকাতরে দান করছেন। সকল জিহাদ বা সংগ্রামে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ সাহাবিগন বেশির ভাগ খরচ বহন করতেন।
বর্তমান যুগেও ইসলামি আন্দোলনের কাজকে বেগবান করার জন্য ব্যবসায়ী সমাজকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে, ব্যবসায়ী সমাজ যদি হযরত উসমান অথবা আব্দুর রহমান আওফের মত ভুমিকা রাখে তবেই এদেশে ইসলামি হুকুমাত কায়েম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর। ১১জুন'২৬ বৃহস্পতিবার রাতে নগরীর লাইন রোডের সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে বরিশাল মহানগরীর ব্যবসায়ী বিভাগের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলাম আগমনের পূর্ব সময়কে আমরা অন্ধকারের যুগ বলি। তখন খুন, ধর্ষণ, রাহাজানি সাধারণ মামুলি ঘটনায় পরিনত হয়েছিল বর্তমান অবস্থায় যেভাবে শিশুরা ধর্ষিত হচ্ছে জহেলী যুগেও এমন ঘটনা ঘটেনি। শাস্তির বিধবা নাজিল হওয়ার পরে আরব সমাজে যেমনিভাবে যিনা ব্যভিচার কমে গিয়েছিলো ঠিক তেমনিভাবে বর্তমানেও যদি ইসলামী বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে বাংলাদেশেও ধর্ষণ রোধ করা সম্ভব হবে।
মাওলানা বাবর আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার চার মাসের মাথায় যে বাজেট দিয়েছে সে বাজেট জনমুখী হয়নি। এই বাজেটের মাধ্যমে লুটেরা লাভবান হবে এবং গরিবেরা আরও গরিব হবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন আল্লাহর রাসুলের সাহাবিদের মধ্যেও অনেক বড় ব্যবসায়ী ছিলেন তারা ব্যাবসা পরিচালনার পাশাপাশি ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান সময়েও যদি ব্যবসায়ী ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন তাহলেই বাংলাদেশে ন্যায় ও ইনসাফ কায়েম করা সহজ ও সম্ভব হবে। বরিশাল মহানগর জামায়াতের ব্যবসায়ী বিভাগের সদস্য হক জুয়েলার্স ও হক ফাউন্ডেশনের পরিচালক তরুণ ব্যবসায়ী মোঃ সিরাজুল হকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও সহকারী সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ।
অন্যদের আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, নাসির উদ্দিন, মাওলানা শাহাদাৎ হোসাইন, নজরুল ইসলাম, নিয়াজ মাহমুদ বেগ, এনামুল হক প্রমুখ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স