সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহকারী সবুর শেখকে ০৩টি দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি
সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহকারী সবুর শেখকে ০৩টি দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহকারী সবুর শেখকে ০৩টি দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ই জুন ২০২৬ ইং তারিখ, দুপুর ১৪:৫০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীফল তলা, দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে *মোঃ সবুর শেখ (৫১), পিতা: মৃত আক্তার আলী শেখকে* গ্রেফতার করে। অভিযানকালে ধৃত আসামির হেফাজত হতে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামি মোঃ সবুর শেখ সুন্দরবনের অন্যতম জলদস্যু বাহিনী *ছোট জাহাঙ্গীর* বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ বলে স্বীকার করে।
এছাড়াও ধৃত আসামি সবুর শেখের অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় দুটি মামলার তথ্য রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স