ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর চেক জালিয়াতি মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন আসামি র‍্যাবের অভিযানে রংপুর থেকে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১২ ১০:৩৭:০৯
নীলফামারীর চেক জালিয়াতি মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন  আসামি র‍্যাবের অভিযানে  রংপুর থেকে গ্রেফতার। নীলফামারীর চেক জালিয়াতি মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন আসামি র‍্যাবের অভিযানে রংপুর থেকে গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর চেক জালিয়াতি মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন আসামি র‍্যাবের অভিযানে রংপুর থেকে গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার' এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, রাহাজানি, চেক জালিয়াতিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সুনির্দিষ্ট তথ্য গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল ১১/০৬/২০২৬ তারিখ বিকাল ০৪.২০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন টিএমএসএস অফিস, শঠিবাড়ি শাখা, মিঠাপুকুর, রংপুর এলাকায় অভিযান পরিচালনা করে চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভূক্ত ০১ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ০১। মোঃ আতাউর রহমান (৩৫), পিতা- মৃতঃ আব্দুল জলিল, সাং- ডাকবাংলো সড়ক, থানা- নীলফামারী, জেলা- নীলফামারী, স্থায়ীঃ ঠিকানা সাং- হাতিবান্ধা, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও এই ধরণের প্রতিটি চাঞ্চল্যকর প্রতারণা, হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি এবং চেক জালিযাতিসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ