ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ কিশোর কিশোরী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১১ ২২:৫৪:৩৫
কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ কিশোর কিশোরী আটক কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ কিশোর কিশোরী আটক
আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই কিশোর কিশোরী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আছিয়ার বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ।

সময় তাদের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ মোছাঃ নাদিরা খাতুন (১৪) ও তার সৎ ভাই মোঃ পায়েল হোসেনকে (২০) আটক করা হয়। আটক মোছাঃ নাদিরা খাতুন বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের মোঃ সুজন প্রামাণিকের মেয়ে। তার সঙ্গে থাকা সৎ ভাই মোঃ পায়েল হোসেনকে একই ঘটনায় আটক করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ