আলাদিপুর ইউনিয়নে গ্রাম্য আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত॥
আলাদিপুর ইউনিয়নে গ্রাম্য আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে গ্রাম্য আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত| গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে মেলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে গ্রাম্য আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়|
ক্যাম্পেইন অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়| র্যালি শেষে আলোচনা সভা শুরু হয়| আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শন অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আহমেদ হাসান| অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলাদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ফুলবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মেলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল|
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সমš^য়কারী (গ্রাম আদালত) মোঃ মোশাররফ হোসেন, ইউপি প্রসাশনিক কর্মকর্তা বক্রেসর বসাক, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র উদ্যোক্তা মোছাঃ রুজিনা, আলাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী, রাজ্জাক আলী মন্ডল, সিরাজুল ইসলাম, গৌর চন্দ্র রায়, মোঃ মঞ্জুরুল ইসলাম, মানিক মন্ডল, অর্পন চন্দ্র সরকার, মোঃ আব্দুল আউয়াল ও সদস্যাগণ মোছাঃ রহিমা আক্তার, চায়না খাতুন, নুরজাহান বেগম, গ্রামপুলিশগণ, বিদ্যালয়ের শিক্ষকগণ, কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফুলবাড়ী উপজেলা প্রেসকøাবের সাংবাদিকবৃন্দ|
গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন শেষে পুরুষ্কার বিতরণ করেন|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স