ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে লাগবে আয়কর রিটার্ন সার্টিফিকেট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১১ ১৬:২০:০৯
ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে লাগবে আয়কর রিটার্ন সার্টিফিকেট ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে লাগবে আয়কর রিটার্ন সার্টিফিকেট
নিজস্ব প্রতিবেদক আগামীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে। প্রমাণপত্র দিতে না পারলে নির্বাচন করার সুযোগ মিলবে না। আয়কর আইন ২০২৩ সংশোধনীতে এমন প্রস্তাব করা হয়েছে। আয়কর আইন ২০২৩ এর ২৬৪ ধারায় একজন ব্যক্তির বেশকিছু সেবা বা পণ্য ক্রয় বা সুবিধা গ্রহণে রিটার্ন দাখিলের প্রমাণ দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সে ধারায় ইউপি চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি যুক্ত করার প্রস্তাব করা করা হয়েছে। এটি সংসদে গৃহীত হলে আগামী বছর থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচন করতে হলে প্রার্থীকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে। বর্তমানে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ