যশোরে হত্যা মামলার দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
যশোরের কোতোয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
যশোরের কোতোয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর কোম্পানি র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জুন ২০২৬ তারিখ, রাত ১২.১০ ঘটিকার সময় র্যাব-০৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গত ০৮/০৬/২০২৬ ইং তারিখে যশোর জেলার মনিরামপুর থানা এলাকার চাঞ্চল্যকর এনামুল ইসলাম (৫৫) হত্যা মামলার মূলহোতা এজাহার নামীয় পলাতক আসামি ১। রাব্বি (২২) ও ২। রাকিবকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, মামলার ভিকটিম ও ধৃত আসামিরা একই এলাকার বাসিন্দা।
গত ০৬/০৬/২৬ ইং তারিখ মামলার ২নং আসামি রাব্বি ভিকটিম এনামুল ইসলাম তার নাতনি সুমাইয়াকে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় উত্যক্ত করলে তিনি আসামিকে তার নাতনি সুমাইয়াকে উত্যক্ত করতে নিষেধ করেন। উক্ত ঘটনায় ভিকটিম ও আসামির মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।
এরই জের ধরে এজাহারে উল্লেখিত আসামিরা গত ০৮/০৬/২০২৬ তারিখ রাত ২১:১০ ঘটিকার সময় স্মরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে চাপাতি, চাকু দিয়ে এনামুল ইসলামকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে এনামুলের পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এনামুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছায় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য যশোরে সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতাল, যশোরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একই তারিখ রাত অনুমান ১০:১৫ ঘটিকায় মৃত ঘোষণা করেন।
ঘটনার ঘটনায় এনামুল ইসলামের পরিবার বাদী হয়ে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যশোরের মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স