ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে মুক্ত হলেন বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা


আপডেট সময় : ২০২৬-০৬-১০ ২২:২৯:১৭
জামিনে মুক্ত হলেন বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা জামিনে মুক্ত হলেন বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা

রাহাদ সুমন,
বরিশাল প্রতিবেদক:



অবশেষে বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিনে মুক্ত হয়েছেন। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে তিনি বরিশাল কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে 

 বুধবার দুপুর ১টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের  বিচারক মোঃ নাহিদ ইসলাম শুনানী শেষে  তাকে জামিন দেন। তার আইনজীবি অ্যাডভোকেট সাহাজুল ইসলাম বলেন বানারীপাড়ার সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা ওই মামলার এজাহার নামীয়  আসামী নন। বাদী তার জামিনে আপত্তি জানাননি বরং তাকে গ্রেপ্তার করার ঘটনায় দুঃখপ্রকাশ করেন। এছাড়া তিনি একজন প্রায় ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা, তার হার্টে রিং পড়ানো ,বৃদ্ধ ও অসুস্থ মানুষ। এসব বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি। 



প্রসঙ্গত, শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে কোন মামলার আসামী না হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করে  পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে  তাকে   
বরিশালে আদালতে পাঠানো হয়। এদিন ( রোববার) বিকালে 

বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিনের আবেদন করলে বিচারক মোঃ নাহিদ ইসলাম ১০ জুন জামিন শুনানীর দিন ধার্য্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ধার্য্য তারিখ ১০ জুন ( বুধবার) শুনানী শেষে তাকে জামিন দেওয়া হয়।  উল্লেখ্য  বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশ বরণ্যে সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।

বানারীপাড়া পৌরসভার তিন বারের সাবেক জননন্দিত মেয়র ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান রাজনীতিক গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রায় ৮০ বছর বয়সী একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়রকে গভীর রাতে গ্রেপ্তার করে হয়রাণিমূলক মামলায় আসামী করার ঘটনায় দলমত নির্বিশেষে বানারীপাড়ার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং নিঃশর্ত মুক্তির 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ