ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা॥

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১০ ১৭:৪৪:৫১
​বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা॥ ​বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থা| জটিলতা থাকায় রাস্তার কাজটি সম্পূর্ণ হচ্ছে না, এ নিয়ে কারও মাথা ব্যথা নেই| প্রায় ৮ শতক জায়গা নিয়ে চলছে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সাথে মালিকানা নিয়ে মামলা |

শিবনগর ইউপির মজিদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ডা. ¯^পনের সাথে ৮ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সাথে মামলা চলছে| বর্তমান মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে| এ কারণে রেল ক্রসিং থেকে প্রায় ৩০০ ফিট রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে| প্রতিদিন পার্বতীপুর ও ˆসয়দপুর এবং নীলফামারি থেকে শত শত যানবাহন এই রাস্তাটি দিয়ে চলাচল করছে| বর্তমান এ অবস্থায় দাড়িয়েছে প্রতিদিন সেখানে দূর্ঘটনা ঘটছে | মামলা চলাকালীন অবস্থায় সড়ক ও জনপদ বিভাগ রাস্তটি কোনোভাবে মেরামত করছে না |

জমির মালিক ডা. ¯^পন তার জায়গাটি সড়ক ও জনপদ বিভাগকে দিতে চাইলেও তারা জায়গাটি সরকারি ভাবে ক্রয় করছে না| এ কারণে জন দূর্ভোগ বেড়ে গেছে | গত ৪ বছরে রেল ক্রসিং এ গাড়ী আটকা পড়ে বেশ কয়েকটি বড় দূর্ঘনা ঘটেছে| এ ব্যাপারে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির বানিয়ার সাথে কথা বললে তিনি জানান , এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদ বিভাগের সাথে মামলা চলছে জমির মালিক ডা. ¯^পনের| স্থানীয় জন সাধারণ জানান, প্রায় ১ যুগ ধরে এই দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে |


এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লাখনির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ খনির সমন্ত যানবাহন রেল ক্রসিং করে চলাচল করে | খনির গেট থেকে রেল ক্রসিং মাত্র ১৫০ ফিট আর রেল ক্রসিং এর পর থেকে প্রায় ২০০ ফিট পর্যন্ত রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে| বর্তমান বর্ষাকাল এক হাঁটু পানি জমে থাকছে| পানি নিষ্কাষণের কোনো জায়গা নেই| এ ব্যাপারে অতি জরুরী রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট্য দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলীর নেক দৃষ্টি কামনা করেছেন স্থানীয় বিভিন্ন মহল|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ