ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০২ (দুই) টি আগ্নেয়াস্ত্র সহ ০৩ (তিন) জন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১০ ১৬:৫৪:১৩
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০২ (দুই) টি আগ্নেয়াস্ত্র সহ ০৩ (তিন) জন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০২ (দুই) টি আগ্নেয়াস্ত্র সহ ০৩ (তিন) জন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক​


রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০২ (দুই) টি আগ্নেয়াস্ত্র সহ ০৩ (তিন) জন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

 
 “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে র‌্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে। এছাড়াও, সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে।

অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল ০৯/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২৩.৩৫ ঘটিকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডস্থ কাজলারপাড় এলাকায় চেকপোষ্ট স্থাপন করে চেকপোষ্ট কার্যক্রম শুরু করে।

 চেকপোস্ট করাকালে একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেটকারটি সংকেত অমান্য করে পলায়নের চেষ্টা করলে র‌্যাব সদস্যগণ উক্ত প্রাইভেটকারটি আটক করে। প্রাইভেটকারের ভিতরে অবস্থানরত ব্যক্তিদের পালানোর চেষ্টার কারন জিজ্ঞাসাবাদান্তে বিধি মোতাবেক তল্লাশী করে তাদের নিকট হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি রিভলভার, ০২ টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি ও ০১ টি গুলির খালি খোসা উদ্ধার পূর্বক  প্রাইভেটকারে থাকা ০৩ জন ব্যক্তিকে আটক করা হয়।

 আটককৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রবিউল ইসলাম (৪৫), পিতা- মৃত চানমিয়া, সাংÑ করিমাবাদ, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, ২। মোঃ মাহবুব আলম মানিক (৩৮), পিতা- মৃত আঃ লতিফ শেখ, সাংÑ জশলং, থানা- টুঙ্গীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ ও ৩। মোঃ নজরুল ইসলাম (৪৭), পিতা- মোঃ ইসরাইল, সাং- ফোল্ডার স্ট্রীট, থানা- ওয়ারী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় আটককৃত ব্যক্তিদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই অভিযান। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে তা র‌্যাবকে জানিয়ে সহযোগিতা করুন। আপনার একটি তথ্য হতে পারে একটি পরিবার বা একটি জীবনের জন্য রক্ষাকবচ।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ