ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মরিচের গুঁড়ো ছুঁড়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১০ ১৬:১৩:০৮
মরিচের গুঁড়ো ছুঁড়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট মরিচের গুঁড়ো ছুঁড়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট

এম ম
নির চৌধুরী রানা 


চট্টগ্রামের বোয়ালখালীতে চোখ ধাঁধানো টর্চের আলো ফেলে ও মুখে মরিচের গুঁড়ো ছুঁড়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের গগন সেন বাড়ির বাসিন্দা ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬)।

অভিযোগে বলা হয়, শাকপুরা চৌমুহনী বাজারে ‘লোকনাথ ক্লথ স্টোর’ নামে কাপড়ের দোকান পরিচালনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবে ও কাজ করেন গৌতম চৌধুরী। সোমবার রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সারোয়াতলী ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে দুই যুবক তার পথরোধ করে।

গৌতম চৌধুরীর ভাষ্য, দুর্বৃত্তরা প্রথমে তার চোখে টর্চের তীব্র আলো ফেলে বিভ্রান্ত করে। পরে মুখে মরিচের গুঁড়ো ছুঁড়ে দিয়ে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে। একপর্যায়ে তার কাছে থাকা ৩০ হাজার টাকা এবং প্রায় ১৮ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

তিনি জানান, হামলাকারীদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তারা রাস্তার পাশের ঝোপের আড়ালে ওৎ পেতে ছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ