কেন্দুয়ায় ‘লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া’ শীর্ষক আলোচনা সভা ও লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন
কেন্দুয়ায় ‘লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া’ শীর্ষক আলোচনা সভা ও লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ
সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে মানুষে মানুষে মিলনের প্রত্যয়ে নেত্রকোণার কেন্দুয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন এবং ‘লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া’ শীর্ষক আলোচনা সভা।
আগামী শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঁইয়া মজনু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন নাঈম-উল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), কেন্দুয়া।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, কবি তানভীর জাহান চৌধুরী, সম্পাদক, নেত্রকোণা সাহিত্য সমাজ, মোঃ এনামুল হক বাবুল, সভাপতি, নান্দাইল প্রেসক্লাব, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস এবং দিল-বাহার খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কেন্দুয়া প্রেসক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ সেকুল ইসলাম খান, আহ্বায়ক, কেন্দুয়া লোকজ সাহিত্য আসর ও সভাপতি, কেন্দুয়া প্রেসক্লাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন গীতিকবি মোঃ আব্দুল হাই সেলিম, সাধারণ সম্পাদক, কেন্দুয়া প্রেসক্লাব।
অনুষ্ঠানে সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স