ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে লাউদাতো সাপ্তাহ উদযাপন: আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ৭০০ ফলজ চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৯ ২৩:০৫:৪৪
রাজস্থলীতে লাউদাতো সাপ্তাহ উদযাপন: আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ৭০০ ফলজ চারা বিতরণ রাজস্থলীতে লাউদাতো সাপ্তাহ উদযাপন: আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ৭০০ ফলজ চারা বিতরণ
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
 
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাঙামাটির রাজস্থলীতে লাউদাতো সাপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৯ জুন) সকালে রাজস্থলী কারিতাস বাংলাদেশ পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার, রেঞ্জ কর্মকর্তা তুহিনুল হক, রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, সহকারী শিক্ষক জাহেদুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিকজাত পণ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার, কলকারখানার ধোঁয়া, ইটভাটার দূষণ, পাহাড় কর্তন এবং নির্বিচারে বৃক্ষনিধন পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
 
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; সমাজের প্রতিটি মানুষকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
 
অনুষ্ঠান শেষে প্রকল্পের উপকারভোগী ও শিক্ষার্থীদের মাঝে ৭০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সকালেই রাজস্থলী কারিতাস কার্যালয়ে ৯ জন উপকারভোগীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
 
কারিতাস বাংলাদেশ পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, “পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ