এই দেশ ? কোন দেশ ! "বিচারের প্রাঙ্গণে রক্তাক্ত নিরাপত্তা," !
এই দেশ ? কোন দেশ ! "বিচারের প্রাঙ্গণে রক্তাক্ত নিরাপত্তা," !
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার ১ নম্বর বারের ভেতরে দিনের আলোয় একজন মানুষকে দেশীয় অস্ত্র ও রা*মদা দিয়ে কু*পিয়ে রক্তা*ক্ত করা হলো। ঘটনাস্থল এমন একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকার কথা, যেখানে শত শত আইনজীবী প্রতিনিয়ত কাজ করেন, যেখানে মানুষ ন্যায়বিচারের আশায় আসেন। তবুও সবার চোখের সামনে হামলাকারীরা তাদের নৃ*শংসতা চালিয়ে নির্বিঘ্নে চলে গেল।
আর আহত ব্যক্তি রক্তা*ক্ত অবস্থায় জীবন বাঁচানোর চেষ্টা করলেন।
প্রশ্ন জাগে এ কোন রাষ্ট্র? যেখানে দিনের আলোয় প্রকাশ্যে হা*মলা হয়, অপরাধীরা ভয়হী*নভাবে ঘুরে বেড়ায়, আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে অন্যায় শক্তিশালী আর ন্যায়বিচার অসহায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। নীরবতা নয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই হোক আমাদের অবস্থান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স