ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিআরডিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন/আত্মকর্মসংস্থানে নারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৯ ১৭:০১:২২
কাউখালীতে বিআরডিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন/আত্মকর্মসংস্থানে নারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ কাউখালীতে বিআরডিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন/আত্মকর্মসংস্থানে নারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
 
কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে সুফলভোগী সদস্যদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলার বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের বিষয় ছিল দুগ্ধজাত গাভী পালন ও দুধ বিপণন”। এতে উপজেলার বিভিন্ন সমিতির ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করছেন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প অফিসার সুজল কুমার পোদ্দার।
প্রধান প্রশিক্ষক ডাঃ সোমা সরকার বলেন, বর্তমান সময়ে দুগ্ধ খামার একটি লাভজনক উদ্যোগ। সঠিক পরিচর্যা, রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতিতে গাভী পালন করলে নারীরা ঘরে বসেই স্বাবলম্বী হতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গাভী পালন ও দুধ বাজারজাতকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করবেন, যা তাদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
সভাপতির বক্তব্যে মোঃ মাসুম মিয়া বলেন, বিআরডিবি সবসময় গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দক্ষতা উন্নয়নমূলক এ ধরনের প্রশিক্ষণ সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ