ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৯ ১৬:১৭:৫২
কাউখালীতে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
 
কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালীতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং প্রান্তিক কৃষক ও দিনমজুরদের চলমান আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি'র উদ্যোগে এক আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় অগ্রণী ব্যাংক পিএলসি, কাউখালী শাখার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকিং সেবা, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এবং সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়ের  উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ জিল্লুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আর্থিক সাক্ষরতা মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের অন্যতম প্রধান হাতিয়ার। প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে সঞ্চয়, বিনিয়োগ ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করতে অগ্রণী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার অগ্রণী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয় সহকারী মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা বর্তমানে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। বিকাশ, নগদ, এজেন্ট ব্যাংকিং ও ই-অ্যাকাউন্টসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন।
 
কর্মশালায় সভাপতিত্ব করেন, অগ্রণী ব্যাংক পিএলসি, কাউখালী শাখার ব্যবস্থাপক মোঃ রাজিব আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও অগ্রণী ব্যাংক গ্রাহকবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র ব্যাংকের অফিসার খান আলিমুল রাজী।
 
কর্মশালায় প্রবাসী সঞ্চয়ী হিসাব, মাসিক মুনাফা প্রকল্প, দারিদ্র্য বিমোচন ঋণ, এসএমই ঋণ, কৃষি ঋণ, এটিএম ও আরটিজিএস সেবাসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় কৃষক, শিক্ষার্থী, দিনমজুর, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ