ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক বিচারপতি মানিক-ঢাবি অধ্যাপক জামালের তদন্ত প্রতিবেদন ৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৯ ১৫:৪০:৫৯
সাবেক বিচারপতি মানিক-ঢাবি অধ্যাপক জামালের তদন্ত প্রতিবেদন ৯ জুলাই সাবেক বিচারপতি মানিক-ঢাবি অধ্যাপক জামালের তদন্ত প্রতিবেদন ৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক মাস সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

 
 
মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। তবে তদন্ত কার্যক্রম এখনও চলমান থাকায় আরও এক মাস সময় চেয়ে আবেদন করা হয়। পরে আবেদন মঞ্জুর করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে মানিক ও জামালকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুপুরে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

 

এর আগে, ২৭ এপ্রিল এই দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ