সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার ::
সিলেটের বালাগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মেরিনা দেবনাথ। সদ্য বিদায়ী ইউএনও মো. মেহেদী হাসানের স্থলে যোগদান করলেন তিনি।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মেরিনা দেবনাথ সোমবার (৮ জুন) যোগদান করার পর বিদায়ী ইউএনও তাঁকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন। মেরিনা দেবনাথ ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। সদ্য যোগদানকৃত ইউএনও জানান, ২০১৮ সালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু। বালাগঞ্জে যোগদানের আগে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানান, বালাগঞ্জের সবার সহযোগিতা নিয়ে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করবেন এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে যা যা করণীয় তাই করবেন। শিক্ষা খাতের বেহাল দশা থেকে পরিত্রাণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন। উপজেলার বেকার যুব সমাজ কে বিভিন্ন ট্রেনিংয়ের আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবেন। এতে সরকারী সহযোগীতার পাশাপাশি সমাজের বিত্তশালীদের সহযোগীতা কামনা করেছেন সদ্য যোগদানকারী ইউএনও। পাশপাশি বালাগঞ্জবাসীর সঙ্গে থেকে একটি উন্নত উপজেলা ও উন্নয়ন কার্যক্রম এবং বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রেখে সবার সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি।