ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়নের পাঁচপাড়া (বড় মসজিদ) মোড়ে ব্যবসায়ী মোঃ মজনু মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলার পাঁচপাড়া (বড় মসজিদ) মোড়ে এ মানববন্ধন এলাকার সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তারা জানান, গত ২০ই এপ্রিল পাঁচপাড়া ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনায় দোষীদের
দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করেন।