বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় চুরি
বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় চুরি
এম মনির চৌধুরী রানা
বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন থেকে ১০টি সিলিং ফ্যান ও একটি লাউড স্পিকার চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার (৮ জুন) থানায় অভিযোগ থেকে জানাযায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত জানান, ঈদের ছুটি শেষে গত ৭ জুন বিদ্যালয় খোলার পর ড. ইউনূস ভবনের দ্বিতীয় তলার সপ্তম ও অষ্টম শ্রেণিকক্ষ থেকে ৮টি ফ্যান এবং নিচতলার পঞ্চম শ্রেণিকক্ষ থেকে আরও ২টি ফ্যান উধাও পাওয়া যায়। একই সঙ্গে একটি লাউড স্পিকারও খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, বিদ্যালয়টি উপজেলার একমাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত বিশেষায়িত সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে বিদ্যালয়ে কোনো দপ্তরী বা নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স