ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৮ ১৮:১০:৪৬
হিজলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হিজলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হিজলা প্রতিনিধিঃ

বরিশালের হিজলা থানা পুলিশের অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও চার লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি কাইয়ুমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

​আজ ৮ জুন হিজলা থানার ওসি মোঃ সোলায়মান এর নির্দেশক্রমে এ এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত কাইয়ুম হিজলা থানার পশ্চিম কোড়ালিয়া (৫নং ওয়ার্ড) এলাকার দেলোয়ার কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কাইয়ুমের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১) ও ৮(২) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর থেকেই আসামি কাইয়ুম দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিলেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা হিজলা থানার এএসআই আব্দুর রাজ্জাক জানান, সাজাপ্রাপ্ত আসামি কাইয়ুম গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। ​হিজলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ