নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে খুলনার বি কোম্পানির ব্যানারে প্রচারণা করাসহ একাধিক মামলার আসামি সজল আকনকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৭ই জুন ২০২৬ তারিখ, রাত ২০:৩০ ঘটিকার সময় র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সুইচগেট সংলগ্ন ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে খুলনার কুখ্যাত "বি কোম্পানির" সদস্য ও সন্ত্রাসী ১। মোঃ সজল আকন (৩৪), পিতা: মোঃ হারুন আকন, সাং: সাচিবুনিয়া, থানা: লবণচরা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
ধৃত আসামির পিসি-পিআর বিশ্লেষণ করে জানা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় আসামির বিরুদ্ধে হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইন ও চুরিসহ মারধর সহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর লবণচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।