ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলাম (৩১)’কে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৭ ১৯:১১:০২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলাম (৩১)’কে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলাম (৩১)’কে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব
নিজস্ব প্রতিবেদক​


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলাম (৩১)’কে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

। অদ্য ০৬/০৬/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৬:০০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬ এর সহযোগিতায় মাগুরা জেলার সদর থানাধীন শক্রজিৎপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ০৯ তারিখ- ০৪/০৬/২০২৬ খ্রি. ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর তদন্তেপ্রাপ্ত আসামী মনিরুল ইসলাম (৩১), পিতা- ইদ্রিস ম-ল, সাং- বিষ্ণুপুর, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা’কে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

 উল্লেখ্য, গত ০৩/০৬/২০২৬ তারিখ সময় দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীত পার্শ্বে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্ষণাবেক্ষণ কাজ করাকালীন কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের একটি রক্ষণাবেক্ষণ গাড়িকে গোল্ডেন লাইনের একটি বাস বেপরোয়া গতিতে আঘাত করলে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের ০৬ জন কর্মী গুরুতর আহত হয়। সে সময় গোল্ডেন লাইনের বাসটির চালক আসামি মনিরুল ইসলাম (৩১) সুযোগ বুঝে পালিয়ে যায়। আহতদের মিটফোর্ড মেডিকেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ১। জামাল হাওলাদার (৪১) ও ২। মো: মাহফুজ মোল্লা (৩০)দ্বয়’কে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের পেট্রোল ম্যানেজার মো: আমিনুর রহমান (৬২) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা, ঢাকায় একটি লিখিত এজাহার দিলে উক্ত মামলা রুজু হয়।

 গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ