কান্নার রঙিন স্বপ্ন খন্দকার আশরাফুজ্জামান
কান্নার রঙিন স্বপ্ন খন্দকার আশরাফুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
চোখে আগুন জ্বালিয়ে বৃষ্টিকে করো নিমন্ত্রণ
কান্নার জলে সে আগুন নিভে না কখনো ,
যে কান্না যদি হয় প্রতি দিনের
তবে সে কান্নার জলে বর্ষা আসুক
মরা গাঙে জোয়ারে ভেসে যাক ,
কিন্তু বুকের ভেতরে এত কান্না কেন?
কত যে মেঘ জমে গেছে আকাশে !
মনের জানালা খুলে একটু কাঁদতে দাও ,
সব মেঘ এক হয়ে কান্নার লোনা জলে ভেসে যাক
সলিল সমাধি হোক বেদনার নীল সাগর !
জীবনের যত কান্না
পাহাড়ের ঝর্ণা ধারায় ভেসে যাক সমতল ভূমি
বেদনায় নদী হয়ে যাক সমুদ্র,
কান্নার জলের রঙিন স্বপ্ন দেখতে নেই
বেহিসেবি জীবনের কান্নার শেষ মোহনায়
যে কান্না বুঝে না ভালবাসার বিশ্বাস ,
মনের গভীরে মিছে কান্না কেঁদে কি লাভ?
সব জল শুকিয়ে যাবে অতৃপ্ত বাসনায় ।
জীবন জুড়ে যদি কখনো মেঘ জমে যায়
বুকের গহিনে আগুন জ্বালিয়ে অপেক্ষা করো ,
আর সূর্যোদয়ের জন্য প্রার্থনা করো
সব অন্ধকার কেটে যাবে,
যে আলো অন্ধকার কে করে পরাজিত
সে কান্নায় বুক ভাসিয়ে কি লাভ ?
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স